Thursday, 21 December 2017

যে ৬ টি ধাপ অনুসরণ করলে আপনার কন্টেন্ট হবে প্রফেশনাল

৬ টি ধাপ যেগুলো অনুসরণ করলে আপনার কন্টেন্ট হবে প্রফেশনাল মানের।

প্রথমে আপনার ব্লগারে লগ ইন  করুন।
ব্লগ না থাকলে এখান থেকে ব্লগ খুলে নিন। 

ধাপ:১ কন্টেন্ট এর লক্ষ্য নির্ধারণ

প্রথমে আপনাকে খুজে বের করতে হবে নিন্মোক্ত প্রশ্নের উত্তরগুলো:

ক.ট্রাফিক কেন আপনার ব্লগে আসছে?
খ.কিভাবে আপনি ট্রাফিককে ব্লগে টানবেন?
গ.ট্রাফিককে পুনঃরায় আনতে কি করবেন?
ঘ.কিভাবে বাজারজাত করবেন আপনার কন্টেন্ট?

উত্তরগুলো পেলে এবার নোট করে ফেলুন আপনার আইডিয়াগুলো।

আইডিয়া লিখে রাখার জন্য ব্যবহার করুন ব্যক্তিগত নোটবুক/গুগল ড্রাইভ। 

ধাপ:২ একটি আকর্ষণীয় টাইটেল নির্বাচন

আপনার পোস্টের এসইও হিসেবে কাজ করবে এই টাইটেল ল তাই কন্টেন্ট এর সাথে মিল রেখে যথাসম্ভব আকর্ষী টাইটেল নির্বাচন করুন।এক্ষেত্রে কিছু ওয়েব টুল আছে যেগুলো আপনাকে আপনার ইচ্ছেমত এবং আকর্ষী টাইটেল সরবরাহ করবে।এমনি একটি টুল হল টাইটেল জেনারেটর।  এটি বেশ কিছুদিন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।

ধাপ:৩ মানসম্মত কন্টেন্ট

স্বয়ং বিল গেটস এর উক্তি 'কন্টেন্ট ইজ কিং'। অর্থাৎ আপনার কন্টেন্ট আপনাকে সাফল্য এনে দিতে পারে সাথে ব্যর্থতাও।তাই মানসম্মত কন্টেন্ট এর বিকল্প নেই।
একটি কন্টেন্ট এ কমপক্ষে ৬০০  ওয়ার্ড যেন যুক্ত থাকে।এর সাথে মানানসই হেডিং। ছবি যোগ করলে কন্টেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।টিউটোরিয়াল এর ক্ষেত্রে স্ক্রিনশট ব্যবহার করতে পারেন।

ধাপ:৪ ভিডিও/ইমেজ/স্ক্রিনশট যোগ করুন

আপনার কন্টেন্ট বোধগম্য ও সহজতম করতে ভিডিও  বা ইমেজ অনেক উপকারী। ধরুন আপনি একটি টিউটোরিয়াল দিচ্ছেন আপনার কন্টেন্ট এ,এক্ষেত্রে একটি ভিডিও বা স্ক্রিনশট আপনার ট্রাফিককে কন্টেন্ট সম্পর্কে পরিপুর্ন ধারনা দিতে সক্ষম হবে।
অনেক জটিল বিষয়ে যখন কন্টেন্ট তৈরি করবেন তখন স্ক্রিনশট বা ভিডিও দেওয়া অনেকটা জরুরি হয়ে পরে।


ধাপ:৫ এক্সটারনাল/ইন্টারনাল লিঙ্ক ব্যবহার  করুন

একটি কন্টেন্ট তৈরি করার সময় অনেক জটিল কিছু উল্লেখ করতে হয়।এক্ষেত্রে যে বিষয়টি বুঝতে সমস্যা হতে পারে তার তার বিস্তারিত আছে এমন একটি পেইজের লিঙ্ক উল্লেখ করতে পারেন,সেটি হতে পারে আপনার ব্লগের ভিতরের কোনো লিঙ্ক বা অন্য ওয়েবসাইট এর লিঙ্ক।
লিঙ্ক ব্যবহার আপনার ব্লগকে অধিক ট্রাফিক আনতে সহায়তা করবে পাশাপাশি ভিজিটরের কাছে দুর্বোধ্য বিষয়গুলো সমাধানের উপায়ও দেখিয়ে দেবে।

ধাপ:৬ ধন্যবাদ/জনপ্রিয় একটি পোস্টের লিঙ্ক উল্লেখ করুন

ধন্যবাদ বলতে পারেন। এটি ভিজিটরের কাছে আপনার নার্সিং মেন্টালিটি তুলে ধরবে।
অধিকতম বাণিজ্যিক চিন্তা থাকলে এখানে আপনার ব্লগের জনপ্রিয় একটি পোস্ট অথবা কন্টেন্ট সম্পর্কিত অন্য একটি কন্টেন্ট রিকমেন্ড করুন।

ধন্যবাদ।

Wednesday, 20 December 2017

কিভাবে আপনার ব্লগকে সহজে প্রফেশনাল রুপ দেবেন

এই ব্লগে জানতে পারবেন কিভাবে আপনার ব্লগকে খুব সহজে দৃষ্টিনন্দন ও উপার্জনক্ষম করে গড়ে তুলতে পাড়বেন।

ধাপ:১ ক্যাটাগরি/লেভেল

প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন।

আপনার ব্লগ না থাকলে এখানে ক্লিক করে ব্লগ তৈরি করে নিন অথবা এখানে দেখে নিন কিভাবে একটি মানসম্মত ব্লগ তৈরি করা যায়।

আপনার ব্লগে অনেক পোস্ট আছে, সবগুলো একই শ্রেণীভুক্ত নাও হতে পারে।এক্ষেত্রে আপনি আপনার ব্লগে একটি ক্যাটাগরি অপশন যোগ করতে পারেন আর সেখানে পোস্ট গুলো সাজিয়ে রাখতে পারেন।চলুন এবার দেখি কিভাবে এটি করবেনঃ

এখানে বলে নেই ব্লগারে ক্যাটাগরি বলতে Level অপশন কেই বুঝায়।এজন্য আপনাকে প্রথমে Dashboard এর নিচের দিকে থাকা Layout অপশন এ ক্লিক করতে হবে।এবার একটি অপশন আসবে সেখানে আপনাকে বাছাই করতে হবে কোথায় আপনি Level অপশন টি রাখতে চান। 

ধাপ:২ সাবটাইটেল

পোস্ট গুলো সাজানো হলে আপনার ব্লগটি বেশ সুন্দর দেখাবে।এবার আরও সৌন্দর্য বর্ধনের জন্য একটি সাব টাইটেল যোগ করুন।এটি আপনার ব্লগের টাইটেল এর নিচেই সাব হেডিং এর মতো দেখাবে।এখানে আপনার ব্লগের বিষয়বস্তু কয়েক শব্দের মধ্যে লিখে দিন যেন এটা দেখে কেউ আপনার ব্লগের বিষয়বস্তু অনুধাবন করতে পারে।

ধাপ:৩ লোগো

একটি লোগো আপনার ব্লগকে ভিন্নভাবে পরিচিত করবে।এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্লগের টাইটেল এবং সাব সাবটাইটেল দিয়ে সুন্দর করে একটি লোগো তৈরি করে নিন।এজন্য ব্যবহার করতে পারেন এডোব ফটোশপ এর ফ্রি ট্রায়াল টি।
অথবা অনলাইন এও তৈরি করতে পারেন দৃষ্টিনন্দন লোগো। এজন্য ফ্রি লোগো সার্ভিস আপনার ভালো লাগতে পারে।এখানে আপনি প্রত্যাশার চেয়েও সুন্দর লোগো তৈরি করতে পারবেন।

ধাপ:৪ মানসম্মত কন্টেন্ট

এটি না থাকলে আপনার ব্লগ কখনওই সফলতার মুখ দেখবে না।
মাইক্রোসফট এর প্রতিষ্টাতা বিল গেটস বলেছিলেন 'কন্টেন্ট হল রাজা'।
আপনার ব্লগের শত এসইও করলেও কোনো লাভ হবেনা যদি আপনার ভালো কন্টেন্ট না থাকে।
কারন আপনার ব্লগে আপনি ট্রাফিক আনলেন কিন্তু সেখানে যদি ভালো কন্টেন্ট না পায় তাহলে ঐ ট্রাফিক আর আসবেনা। অন্যদিকে যদি ভালো কন্টেন্ট দিতে পারেন এসইও ছারাই আপনি অনেক ট্রাফিক পাবেন কারন কেউ একবার ভুলেও এসে যদি দেখে এখানে উপকারী কন্টেন্ট পাওয়া যায় তাহলে আবার ঐ ট্রাফিক আপনার ব্লগে ভিজিট করবে।

ধাপ:৫ এসইও


এক্ষেত্রে আপনাকে হালকা অন পেজ এসইও করতে হবে।উল্লিখিত লিঙ্ক টিতে ক্লিক করে এ ব্যাপারে অনেক খুঁটিনাটি জানতে পারবেন সাথে কিভাবে আপনি অন পেজ এসইও করবেন সেটাও ভালো ধারনা পাবেন।

ধাপ:৬ কাস্টম টেমপ্লেট/থিম


অনেক সাইটে কাস্টম থিম পাবেন। এসব থিম আপনার ব্লগকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করবে।এরকম একটি ওয়েবসাইট হল গুয়াবিটেম্পলেট। এখান থেকে পছন্দমত থিম ডাউনলোড করে ইন্সটল করুন।

ধন্যবাদ। 

Monday, 18 December 2017

কিভাবে ব্লগারে কাস্টম থিম/টেমপ্লেট যোগ করবেন

আজ আমরা দেখাবো কিভাবে খুব সহজে একটি কাস্টম টেমপ্লেট ব্যবহার করবেন আপনার ব্লগে।


ধাপ:১

প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন এবং Dashboard সিলেক্ট করুন।
নিচের দিকে Theme নামে অপশন পাবেন, ওখানে ক্লিক করুন।
নিচের চিত্রের মত:

ধাপ:২

Theme এ ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে:

এখানে আপনি Backup/Restore বাটনটিতে প্রেস করবেন।
এবার নিচের মতো আরেকটি পেজ আসবে:

Choose File এ ক্লিক করে আপনার পছন্দের থিমটি সিলেক্ট করুন।
এখানে অনেক পছন্দসই কাস্টমাইজড থিম/টেমপ্লেট পাবেন ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই।

সবশেষে ফাইলটি সিলেক্ট করার পর Upload বাটনে ক্লিক করে কাজ শেষ করুন।
এবার ব্লগটি রিফ্রেশ দিন, দেখবেন আপনার ব্লগের চেহারা অনেক বদলে গেছে।

Read This blog in English How to install custom theme on Blogger

আরও পড়ুনঃকিভাবে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করবেন

ধন্যবাদ।

কিভাবে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করবেন

এই ব্লগে জানতে পারবেন কিভাবে কয়েক মিনিটের মধ্যে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করা যায়।

ব্লগ তৈরি'র জন্য বেশ কিছু ওয়েব সোর্স আছে কিন্তু প্রতিটিরই কিছু উপকারী দিকের পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও রয়েছে।আমরা এখানে সেরা দুইটি ব্লগ সোর্স নিয়ে টিউন করবো।

প্রফেশনাল সুবিধা পাওয়া যাবে গুগল এর নিজস্ব ব্লগিং সার্ভিস ব্লগার এ।এর সুবিধা সবচেয়ে বেশি।প্রফেশনালি কিছু করতে চাইলে এর বিকল্প কোনো ওয়েব সোর্স নেই। এর পরেই আছে ওয়ার্ডপ্রেস এর নিজস্ব ব্লগিং সেবা ওয়ার্ডপ্রেস। এর অনেক সুবিধা থাকা সত্বেও গুগল এর সমকক্ষ এখনো হতে পারেনি।

ব্লগার 


ব্লগিং জগতে এর স্থান সবার উপরে।যখন এটা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন কেন এটি সবার উপরে।এখন দেখে নেয়া যাক কিভাবে দ্রুত একটি প্রফেশনাল একাউন্ট খোলা যায় এখানে।

পদক্ষেপ:১
প্রথমে এখানে ক্লিক করে আপনার গুগল একাউন্ট এ লগ ইন করুন।যদি আপনার একাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে একাউন্ট খুলে নিন।

পদক্ষেপ:২
এবার ব্লগার এ ক্লিক করে দেখুন Create A Blog নামে একটা বাটন পাবেন।ওটাতে ক্লিক করুন।এবার নিচের মতো পেজ আসবে:


পদক্ষেপ ৩:
এবার Title এ আপনার ব্লগের টাইটেল দিন এবং Address এ আপনার ব্লগের কাঙ্খিত লিঙ্ক দিন এরপর সেভ করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার ব্লগ। এখন ব্লগার এর ওয়েবপেজ এ গেলেই আপনার ব্লগটি সরাসরি চলে আসবে যেখানে ইচ্ছেমত সম্পাদনা করতে পারবেন।

আরও পড়ুনঃকিভাবে ব্লগারে কাস্টম থিম/টেমপ্লেট যোগ করবেন

Read this blog in English How to create a Pro Blog Free

ধন্যবাদ।
পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন।