৬ টি ধাপ যেগুলো অনুসরণ করলে আপনার কন্টেন্ট হবে প্রফেশনাল মানের।
প্রথমে আপনার ব্লগারে লগ ইন করুন।
ব্লগ না থাকলে এখান থেকে ব্লগ খুলে নিন।
প্রফেশনাল মানের ব্লগ খুলতে পড়ুন কিভাবে দ্রুত প্রফেশনাল ব্লগ তৈরি করা যায় সম্পুর্ন ফ্রি।
ধাপ:১ কন্টেন্ট এর লক্ষ্য নির্ধারণ
প্রথমে আপনাকে খুজে বের করতে হবে নিন্মোক্ত প্রশ্নের উত্তরগুলো:
ক.ট্রাফিক কেন আপনার ব্লগে আসছে?
খ.কিভাবে আপনি ট্রাফিককে ব্লগে টানবেন?
গ.ট্রাফিককে পুনঃরায় আনতে কি করবেন?
ঘ.কিভাবে বাজারজাত করবেন আপনার কন্টেন্ট?
উত্তরগুলো পেলে এবার নোট করে ফেলুন আপনার আইডিয়াগুলো।
আইডিয়া লিখে রাখার জন্য ব্যবহার করুন ব্যক্তিগত নোটবুক/গুগল ড্রাইভ।
ধাপ:২ একটি আকর্ষণীয় টাইটেল নির্বাচন
আপনার পোস্টের এসইও হিসেবে কাজ করবে এই টাইটেল ল তাই কন্টেন্ট এর সাথে মিল রেখে যথাসম্ভব আকর্ষী টাইটেল নির্বাচন করুন।এক্ষেত্রে কিছু ওয়েব টুল আছে যেগুলো আপনাকে আপনার ইচ্ছেমত এবং আকর্ষী টাইটেল সরবরাহ করবে।এমনি একটি টুল হল টাইটেল জেনারেটর। এটি বেশ কিছুদিন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।
ধাপ:৩ মানসম্মত কন্টেন্ট
স্বয়ং বিল গেটস এর উক্তি 'কন্টেন্ট ইজ কিং'। অর্থাৎ আপনার কন্টেন্ট আপনাকে সাফল্য এনে দিতে পারে সাথে ব্যর্থতাও।তাই মানসম্মত কন্টেন্ট এর বিকল্প নেই।
একটি কন্টেন্ট এ কমপক্ষে ৬০০ ওয়ার্ড যেন যুক্ত থাকে।এর সাথে মানানসই হেডিং। ছবি যোগ করলে কন্টেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।টিউটোরিয়াল এর ক্ষেত্রে স্ক্রিনশট ব্যবহার করতে পারেন।
ধাপ:৪ ভিডিও/ইমেজ/স্ক্রিনশট যোগ করুন
আপনার কন্টেন্ট বোধগম্য ও সহজতম করতে ভিডিও বা ইমেজ অনেক উপকারী। ধরুন আপনি একটি টিউটোরিয়াল দিচ্ছেন আপনার কন্টেন্ট এ,এক্ষেত্রে একটি ভিডিও বা স্ক্রিনশট আপনার ট্রাফিককে কন্টেন্ট সম্পর্কে পরিপুর্ন ধারনা দিতে সক্ষম হবে।
অনেক জটিল বিষয়ে যখন কন্টেন্ট তৈরি করবেন তখন স্ক্রিনশট বা ভিডিও দেওয়া অনেকটা জরুরি হয়ে পরে।
ধাপ:৫ এক্সটারনাল/ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করুন
একটি কন্টেন্ট তৈরি করার সময় অনেক জটিল কিছু উল্লেখ করতে হয়।এক্ষেত্রে যে বিষয়টি বুঝতে সমস্যা হতে পারে তার তার বিস্তারিত আছে এমন একটি পেইজের লিঙ্ক উল্লেখ করতে পারেন,সেটি হতে পারে আপনার ব্লগের ভিতরের কোনো লিঙ্ক বা অন্য ওয়েবসাইট এর লিঙ্ক।
লিঙ্ক ব্যবহার আপনার ব্লগকে অধিক ট্রাফিক আনতে সহায়তা করবে পাশাপাশি ভিজিটরের কাছে দুর্বোধ্য বিষয়গুলো সমাধানের উপায়ও দেখিয়ে দেবে।
ধাপ:৬ ধন্যবাদ/জনপ্রিয় একটি পোস্টের লিঙ্ক উল্লেখ করুন
ধন্যবাদ বলতে পারেন। এটি ভিজিটরের কাছে আপনার নার্সিং মেন্টালিটি তুলে ধরবে।
অধিকতম বাণিজ্যিক চিন্তা থাকলে এখানে আপনার ব্লগের জনপ্রিয় একটি পোস্ট অথবা কন্টেন্ট সম্পর্কিত অন্য একটি কন্টেন্ট রিকমেন্ড করুন।
আরও পড়ুনঃ
যেভাবে আপনার সাধারণ ব্লগকে প্রফেশনাল করে তুলবেন।
যেভাবে আপনার সাধারণ ব্লগকে প্রফেশনাল করে তুলবেন।
ধন্যবাদ।
No comments:
Post a Comment